বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

জাবিপ্রবির সহযোগী অধ্যাপক নিয়োগ নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ

ছবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ বিভাগে সহযোগী অধ্যাপক নিয়োগ নিয়ে ছড়ানো অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া দাবি করে প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়ম মেনে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। নিয়োগ বোর্ডে অভিজ্ঞ ও যোগ্য সদস্যদের উপস্থিতিতে প্রার্থীদের একাডেমিক যোগ্যতা, গবেষণা কার্যক্রম, অভিজ্ঞতা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

কর্তৃপক্ষের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল মহলের উচিত যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করা। ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জাবিপ্রবির সহযোগী অধ্যাপক নিয়োগ নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ বিভাগে সহযোগী অধ্যাপক নিয়োগ নিয়ে ছড়ানো অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া দাবি করে প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়ম মেনে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। নিয়োগ বোর্ডে অভিজ্ঞ ও যোগ্য সদস্যদের উপস্থিতিতে প্রার্থীদের একাডেমিক যোগ্যতা, গবেষণা কার্যক্রম, অভিজ্ঞতা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

কর্তৃপক্ষের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল মহলের উচিত যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করা। ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত