বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

যশোরে পুত্রবধূকে পিটিয়ে মাথা ফাটালেন শ্বশুর ও দেবর

ছবি প্রতিনিধি

 পারিবারিক কলহ ও পূর্ব বিরোধের জেরে যশোরের সদর উপজেলায় এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় সালমা বেগম (৪০) নামে ওই গৃহবধূকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সাতমাইল কেফায়েত নগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত সালমা বেগম ওই গ্রামের হবিবর রহমানের স্ত্রী।স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পরিবারে অভ্যন্তরীণ নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় হঠাৎ করেই সালমা বেগমের ওপর চড়াও হন তার শ্বশুর শামসুর রহমান (৫৭) ও দেবর ঝন্টু (৪৫)। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সালমার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

আর্তচিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় সালমাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন: গৃহবধূর মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই ওই পরিবারে অশান্তি লেগে থাকত। তবে এবারের আঘাতটি ছিল সরাসরি পরিকল্পিত। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার।

বিষয় : নির্বাচন

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে পুত্রবধূকে পিটিয়ে মাথা ফাটালেন শ্বশুর ও দেবর

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

 পারিবারিক কলহ ও পূর্ব বিরোধের জেরে যশোরের সদর উপজেলায় এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় সালমা বেগম (৪০) নামে ওই গৃহবধূকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সাতমাইল কেফায়েত নগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত সালমা বেগম ওই গ্রামের হবিবর রহমানের স্ত্রী।স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পরিবারে অভ্যন্তরীণ নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় হঠাৎ করেই সালমা বেগমের ওপর চড়াও হন তার শ্বশুর শামসুর রহমান (৫৭) ও দেবর ঝন্টু (৪৫)। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সালমার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

আর্তচিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় সালমাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন: গৃহবধূর মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই ওই পরিবারে অশান্তি লেগে থাকত। তবে এবারের আঘাতটি ছিল সরাসরি পরিকল্পিত। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত