সোমবার, ০২ মার্চ ২০২৬
০২ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

রাউজানে দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

রাউজানে দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন
ছবি প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলা-এর ৯নং পাহাড়তলী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানপুর ৫নং ওয়ার্ডে শশি সওদাগর বাড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অষ্টপ্রহর মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি আয়োজিত এ মহোৎসবে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, সংগীতাঞ্জলি ও ধর্মালোচনার মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিময় আবহে মুখরিত হয়ে ওঠে। তিনদিনের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল আরতি, মঙ্গল শোভাযাত্রা, চণ্ডীপাঠ, ধর্মালোচনা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, মায়ের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, অন্নপ্রসাদ বিতরণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা।

শনিবার বিকেলে আয়োজিত ধর্মালোচনা সভায় বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস এবং শুভ অধিবাসে পৌরহিত্য করেন বৈষ্ণব প্রবর বাবলা চক্রবর্ত্তী। তাঁদের বক্তব্যে ধর্মীয় চেতনা, মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধাম এর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

অনুষ্ঠানে মন্দিরের অধ্যক্ষ বটন দাশ, অঞ্জন দে, রতন দে, মানু কান্তি দে, উত্তম শীল, উত্তম দাশ, সৌরভ দাশ গুপ্ত, অধীর দাশ এবং উৎসব কমিটির পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী এ মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দ সমবেত হন। সুষ্ঠু ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসবটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেন।

বিষয় : নির্বাচন

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

সোমবার, ০২ মার্চ ২০২৬

রাউজানে দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের রাউজান উপজেলা-এর ৯নং পাহাড়তলী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানপুর ৫নং ওয়ার্ডে শশি সওদাগর বাড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অষ্টপ্রহর মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি আয়োজিত এ মহোৎসবে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, সংগীতাঞ্জলি ও ধর্মালোচনার মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিময় আবহে মুখরিত হয়ে ওঠে। তিনদিনের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল আরতি, মঙ্গল শোভাযাত্রা, চণ্ডীপাঠ, ধর্মালোচনা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, মায়ের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, অন্নপ্রসাদ বিতরণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা।

শনিবার বিকেলে আয়োজিত ধর্মালোচনা সভায় বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস এবং শুভ অধিবাসে পৌরহিত্য করেন বৈষ্ণব প্রবর বাবলা চক্রবর্ত্তী। তাঁদের বক্তব্যে ধর্মীয় চেতনা, মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধাম এর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

অনুষ্ঠানে মন্দিরের অধ্যক্ষ বটন দাশ, অঞ্জন দে, রতন দে, মানু কান্তি দে, উত্তম শীল, উত্তম দাশ, সৌরভ দাশ গুপ্ত, অধীর দাশ এবং উৎসব কমিটির পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী এ মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দ সমবেত হন। সুষ্ঠু ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসবটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেন।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত