শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

রাজনীতি

সকালেই ভোটাধিকার প্রয়োগ করলেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক

আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক আজ ভোটগ্রহণের দিন সকালে সৈয়দপুর সরকারি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।সকালেই তিনি কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় বলেন, “আমি আশা করি ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের প্রত্যাশা।”কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।উল্লেখ্য, নীলফামারী-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সকালেই ভোটাধিকার প্রয়োগ করলেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক