উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মনোয়ার ইমাম , কলকাতা প্রতিনিধি ||
পশ্চিম বাংলার বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী সোমিক ভট্টাচার্য এর হাত ধরে তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপি তে যোগদান করলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক ভারতের জাতীয় কংগ্রেস প্রায়ত নেতা শ্রী সন্তোষ মোহন দেব এর কন্যা এবং সদ্য তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভায় পদত্যাগ করা শ্রীমতী সুস্মিতা দেব এবং তার সঙ্গে বিজেপি তে যোগদান করেন একদা ভারতের জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা প্রায়ত ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি র ঘনিষ্ঠ শ্রী সুখেন্দু শেখর রায় এবং তৃনমূল কংগ্রেসের নেতা শ্রী প্রকাশ চিন বিরিক। বহু দিন ধরেই তৃনমূল কংগ্রেসের ঘর ভাঙ্গতে শুরু করে। এবং সদ্য পশ্চিম বাংলার বিধান সভার নির্বাচনের পর তাসের ঘর এর মতো ভেঙে পড়েছে তৃনমূল কংগ্রেসের ঘর। সেই সঙ্গে একের পর এক নেতা ও কর্মীরা বিজেপি দলে যাওয়ার ঝোঁক বাড়িয়েছে। এবং এই সুযোগে বিজেপি দেখে শুনে ধীরে গতিতে ভালো তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের বিজেপি দলে যায়গা দিচ্ছেন। কিছুদিন আগে ভোটের সময় সারা পশ্চিম বাংলায় তৃনমূল কংগ্রেসের রাজ্য সভার সাবেক নেতা শ্রী শুভেন্দু সেখর রায় তিনি এবং সদ্য বামফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান কারী নেতা প্রতিকুর রহমান কে নিয়ে বিজেপি ও কংগ্রেসে হারাতে হেলিকপ্টার করে মুর্শিদাবাদ ও নদিয়া এবং মালদহ জেলায় ঘুরে ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও পরিবর্তন পর আজ সেই সমস্ত তৃনমূল কংগ্রেসের নেতা আজ কলকাতা বিজেপি র সদরদপ্তরে গিয়ে বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী সৌমিক ভট্টাচার্য এর হাত ধরে বিজেপি তে যোগদান করেন। তবে মিডিয়ার সামনে বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী সৌমিক ভট্টাচার্য বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বিজেপি সভাপতি অনুমতি নিয়ে তারা প্রথম পর্বের এই তিন তৃনমূল কংগ্রেসের নেতা ও নেত্রী কে বিজেপি তে যোগদান করাচ্ছেন। আগামী দিনে পশ্চিম বাংলা থেকে তিন টি রাজ্যসভার সিট জয়ী করার লক্ষ্যে নিয়ে বিজেপি এগিয়ে যাচ্ছে। এবং সারা দেশে বিজেপি র সরকারের উন্নয়ন এর গতিতে এগিয়ে চলেছে। তাতে সামিল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।।