উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হৃদয় হাসান, জামালপুর জেলা প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ নামের অরাজনৈতিক মানবিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে উপজেলার খরকা রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।সংগঠনের মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহাশিস রায়।এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণত সম্পাদক জয়নাল বিন সুরাফ,হাফিউল ইসলাম, সাইদুর রহমান মিলনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।