উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আর এম লোটাস, সৌদি আরব প্রতিনিধি ||
হজ্জের পবিত্র ভূমিতে বগুড়ার গর্ব প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের সাথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মজিদ প্রামানিকের তাৎপর্যপূর্ণ সাক্ষাৎনিজস্ব প্রতিবেদক, সৌদি আরবঃপবিত্র হজ্জ পালনের লক্ষ্যে সৌদি আরবে আগমন করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আর ডি এ) এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাঃ আব্দুল মজিদ প্রামানিক। এ ঐতিহাসিক মুহূর্তে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসী বগুড়া জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), সৌদি আরব শাখার শীর্ষ নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ (নয়ন) ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজার রহমান (চঞ্চল) এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।এ সময় নেতৃবৃন্দ দৃঢ় কণ্ঠে বলেন—প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয়তাবাদী চেতনাকে সুসংগঠিত করা এবং বগুড়া জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার অব্যাহত থাকবে। আলোচনা পর্বে প্রবাসীদের ভূমিকা, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে।প্রবাসী নেতৃবৃন্দ ডাঃ আব্দুল মজিদ প্রামানিক কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার সফল হজ্জ ও সুস্বাস্থ্য কামনা করেন। জবাবে তিনি বলেন, প্রবাসী নেতাকর্মীদের এই ঐক্যই জাতীয়তাবাদী শক্তির মূল ভিত্তি, যা দেশের সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন—দেশপ্রেম, আদর্শ ও সাংগঠনিক শক্তিকে ধারণ করে সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামীর বাংলাদেশ হবে আরও শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ।