উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদন ||
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরে আলম এবং ইদ্রিস মিয়া নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) বিকালে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত নুরে আলম (৪২) জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া (৪৫) চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা। পারিবারিক সূত্র জানা গেছে, নুরে আলম এবং ইদ্রিস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা করতেন। শুক্রবার তারা জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে আফিফ নামক স্থানে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত নূরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা হতবাক। আমার স্বামীর লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।