উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পলাশ পাল, নেত্রকোণা জেলা প্রতিনিধি: ||
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ জামিরুল ইসলাম (২৫)এর মরদেহ উদ্ধার(পলাশ পাল, জেলা প্রতিনিধি) আজ ১০মে,রবিবার সকালে কেন্দুয়া পৌরসভার ওয়াশেরপুর এলাকার একটি জলাশয় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যমতে নিহত ব্যক্তির নাম জামিরুল। উনি উপজেলার চক বাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় আলাউদ্দিন মিয়ার হাঁসের খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ৬টায় ওয়াশেরপুর এলাকার বাসিন্দা কালাচান মিয়া ঘুম থেকে উঠে তার বাড়ির পেছনের জলাশয়ে লাল রঙের কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসে।খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাবা শাহজাহান মিয়া ঘটনাস্থলে এসে ছেলের পরিচয় শনাক্ত করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাঁসের খামারের কাজ শেষে জমির আইল দিয়ে বাড়ি ফেরার পথে জামিরুলকে শেষবার দেখা গিয়েছিল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি এবং তার কর্মস্থলেও যাননি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান খুঁজে পাননি। কেন্দুয়া থানা পুলিশ জানায়, উদ্ধার পরবর্তী মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।