উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাহ্ পারভেজ সংগ্রাম , গাইবান্ধা প্রতিনিধি ||
উত্তরাঞ্চলে টেকসই কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে গাইবান্ধায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি শহরের হোটেল আর রহমান-এ অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে ধারণা প্রদান করা হয়, যাতে তারা মাঠ পর্যায়ে এসব জ্ঞান প্রয়োগ করতে পারেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আতিকুল ইসলাম, ডিডি, খামারবাড়ি,মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার,মোঃ সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মোঃ রশিদুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার,রংপুরএবং মোঃ নাজমুল হাসান, কোয়ালিটি মনিটরিং অফিসার, রংপুর।বক্তারা বলেন, কৃষিতে টেকসই পদ্ধতি অনুসরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা অধিক ফলনশীল এবং মানসম্মত ফসল উৎপাদনে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানটি কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।