উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ||
বালিজুড়ী ইউনিয়নে নাংলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বালিজুড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া। তিনি এক শুভেচ্ছা বার্তায় বালিজুড়ী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বার্তায় চাঁন মিয়া বলেন, পবিত্র ঈদ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই আনন্দঘন মুহূর্তে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা। তাই সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। শেষে তিনি বালিজুড়ী ইউনিয়নের নাংলা বাসীসহ ইউনিয়নের সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।