উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসিফ ইশতিয়া লিওন , নীলফামারী জেলা প্রতিনিধি ||
জামায়াতে ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বড়ভিটা পশ্চিম পাড়া হোসাইনিয়া আলিম মাদ্ররাসা এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত করেন উমর ফারুক সাধারণ সম্পাদক দিদার রাসুল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।ইফতার মাহফিলে মাহাবুব আলম মবু বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা গ্রহণের মাস। এ মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।