উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পলাশ পাল , নেত্রকোনা জেলা প্রতিনিধি ||
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে খালি ঘরে ওড়ানো দিয়ে ঝুলানো অবস্থায় ৯ বছরের শিশু উদ্ধার করেছে মা। শিশুটির মা মাঠ থেকে ছাগল নিয়ে এসে মেয়েকে ধরনার সাথে ওড়না দিয়ে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত উদ্বার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করে। শুক্রবার ৬ মার্চ দুপুর আনুমানিক ২ টার দিকে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশুটি বিক্রমশ্রী গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে।শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটি আনুমানিক দুপুর ২ টার দিকে একা ঘরে ভাত খাচ্ছিল।তখন তার মা চিনি আক্তার ছাগল আনতে মাঠে যান ।ছাগল নিয়ে ফিরে এসে দেখে শিশুটি তাদের ঘরের ধর্নায় সাথে ওড়না দিয়ে ঝোলানো।তাৎক্ষণিক শিশুটির মা দ্রুত শিশুটিকে ঝোলানো অবস্থা থেকে নামিয়ে পানি দেয়।কিন্তুু শারীরিক অবস্থায় কোন পরিবর্তন না হওয়ায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।সেখানে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।শিশুটির মা চিনি আক্তার জানায় আমার মেয়ে বাড়িতে ভাত খাচ্ছিল। ঘরে কেউ ছিল না।এর মধ্যেই কি হয়ে গেল!আমি যখন আমার মাইয়াডারে ধর্না থাইক্কা নামাই তখন তার পাইজামা খোলা ছিল।আমার ছোট্ট শিশুটার সাথে যে এই কাজ করেছে আমি তার কঠিন বিচার চাই।এ ব্যাপারে বারহাট্টা থানার এস আই কাদির আলী বলেন ঘটনাটি শোনার পর পরই বারহাট্টা থানা পুলিশ খুব দ্রুতই বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে । প্রাথমিক আলামতে শিশুটিকে ধর্নায় ঝোলানোর আগে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কিছু আইনি পদক্ষেপ ও ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি পরিষ্কার হবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।