উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদন ||
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিম পাড়া দারুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ও যুব সমাজের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারী শাখাওয়াত হোসেন শামীম। আমেরিকা প্রবাসী ও ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মাসুম বিল্লাহর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের পরিচালক আবদুল জলিল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, এডভোকেট সাইফুদ্দিন মজুমদার, হাফেজ মর্তুজা, ওমান প্রবাসী একরামুল হকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ।