উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসিফ ইশতিয়া লিওন , নীলফামারী জেলা প্রতিনিধি ||
ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ আব্দুল মুনতাকিম । সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সামনে সংগঠনটির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি শাকিল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।