উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পলাশ পাল , নেত্রকোনা জেলা প্রতিনিধি ||
গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ৬ বিসিএস চিকিৎসকনেত্রকোনা জেলার সর্ববৃহৎ উপজেলা কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন আশা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিয়োগপ্রাপ্ত ০৬ জন বিসিএস ক্যাডার চিকিৎসক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তাঁদের আগমনে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা ।নেত্রকোনার কমলাকান্দায় ভৌগোলিক বিস্তৃতি ও জনসংখ্যার চাপের কারণে প্রতিদিনই এখানে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। শুধু কলমাকান্দা নয়, পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলা থেকেও অসংখ্য রোগী নিয়মিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা গ্রহণ করে থাকেন । সীমান্তবর্তী ও হাওরাঞ্চল হওয়ায় অনেক ক্ষেত্রে এটি দুই উপজেলার মানুষের জন্যই নির্ভরতার প্রধান কেন্দ্র হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিগত সময়ে ব্যাপক চিকিৎসক স্বল্পতার কারণে রোগীদের অপেক্ষা, ভোগান্তি এবং অনেক সময় রেফারালের প্রয়োজন হতো। নতুন ছয়জন চিকিৎসক যোগ দেওয়ায় বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবায় গতি আসবে, জরুরি বিভাগ আরও কার্যকর হবে এবং মাতৃ ও শিশুসেবায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে সংশ্লিষ্টদের ধারণা।স্বাস্থ্যসেবাকে আরও মানসম্মত ও জনবান্ধব করতে নবনিযুক্ত চিকিৎসকরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা। কলমাকান্দা ও মধ্যনগরসহ আশপাশের এলাকার মানুষের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।