উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ||
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্প্রতিবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে সিন্দুকছড়ি জোন সমাজ কল্যাণে সহায়তার অংশ হিসাবে গরিব কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রয় অক্ষম ব্যক্তিদের মাঝে ইফতারি ও সেহেরি সামগ্রী বিতরণ, দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা, সম্প্রীতি উন্নয়নে দুইটি স্পোর্টিং ক্লাবকে ক্রিড়া সামগ্রী, খেলাধুলাতে উৎসাহ দিতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে ফুটবল দল নিয়ে বিশাল প্রীতি ম্যাচ , বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রয়োজনীয়তায় নগদ অর্থ প্রদান, বিভিন্ন এলাকায় চারটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন সিন্দুকছড়ি জোন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে: কর্নেল মোঃ ইসমাইল সামস আজিজি, পিএসসি,জি,।এ সময় জোন অধিনায়ক উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।এতে আরো উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।