উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ হুমায়ুন কবির , বিশেষ প্রতিনিধি ||
বরিশাল মেহেন্দিগঞ্জ পৌরসভা-এর ৫ নং ওয়ার্ড কালিকাপুরে আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সাংবাদিক সাইদুল ইসলাম তানবীর সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।পবিত্র রমজান মাস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার মাস। এই মাসের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে তিনি ৫ নং ওয়ার্ড কালিকাপুরের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। তিনি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।সাইদুল ইসলাম তানবীর আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার সরাসরি জনপ্রতিনিধি হিসেবে কাজ করে এলাকার অবহেলিত সমস্যা সমাধানে এগিয়ে যেতে চাই। রমজানের এই পবিত্র সময়ে সকলের কাছে আমার জন্য দোয়া ও সমর্থন কামনা করছি।”তিনি ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান