উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুর্শীদ আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫–২০২৬ মেয়াদের নির্বাচনে তাহিরপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক জনাব এনামুল হক এনাম পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ব্যবসায়ী মহলে তিনি একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত। নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।নবনির্বাচিত পরিচালক এনামুল হক এনাম বলেন, সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও নতুন বিনিয়োগের পরিবেশ তৈরিতে চেম্বারের ভূমিকা আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জেলার ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন হিসেবে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।