উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেহেদী হাসান রিপন , স্টাফ রিপোর্টার ||
যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মো: গোলাম রছুল বলেছেন, "সরকারি দপ্তরগুলো জনগণের আমানত। সাধারণ মানুষ যেন কোনোভাবেই সেবা পেতে হয়রানির শিকার না হয়, সেদিকে প্রতিটি কর্মকর্তাকে সজাগ থাকতে হবে।"আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) বাঘারপাড়া উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: গোলাম রছুল আরও বলেন, বাঘারপাড়াকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে সুসমন্বয় জরুরি। তিনি সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার কঠোর নির্দেশনা দেন।সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড এবং চলমান উন্নয়ন চিত্র তুলে ধরেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "উপজেলা প্রশাসন মাননীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় জনসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর।"মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সীমাবদ্ধতা এবং সম্ভাবনার কথা মাননীয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।পরিশেষে, উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।