উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ||
খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এস এম আনিছ কে আটক করেছে পুলিশ।রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিকে শহরের শাপলা চত্বর সংলগ্ন মার্কেটের সামনে অভিযান চালিয়ে আনিছ কে আটক করেছে পুলিশ। আটককৃত আনিছ নয়নপুর এলাকার বাসিন্দা মো. এস এম হারুন এর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার এএসআই (নিঃ) তারিকুল ইসলাম,নজরুল ইসলাম ও প্রশান্ত কুমার সহ গোপন সংবাদের ভিত্তিতে শাপলা চত্বর সংলগ্ন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। আনিছ গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি। সে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কায় কিসলু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক বিল্লালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।