উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাসেল মাহমুদ, নিজেস্ব প্রতিবেদক (আশুলিয়া, সাভার) ||
ঢাকা–১৯ এর মাননীয় এমপি ডঃ দেওয়ান সালাউদ্দিন বাবি মহোদয়ের সাথে রাত ৯:০০ টায়, Dilshana Parul (NCP)আপার নেতৃত্বে আমাদের এনসিপির নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এই সাক্ষাতে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে।স্মারকলিপিতে ১১ দলীয় জোটসহ সাভারের তৃণমূল বিরোধীদলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় এবং স্পষ্টভাবে বলা হয়কোনো নেতাকর্মীর গায়ে যেন আর কোনো ধরনের হামলা না হয়।পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যথাযথ ও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।মাননীয় এমপি মহোদয় দাবির প্রতি পূর্ণ আস্থা ও আশ্বাস প্রদান করেছেন।তিনি বলেন আগামী ১০০ কর্মদিবসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির দৃশ্যমান বাস্তবায়ন শুরু হবে এবং সাভারবাসীকে উপহার দেবেন একটি Green Savar (সবুজ সাভার) ( NCP)নেতারা বলেন আমরা এই আশ্বাসকে স্বাগত জানাই এবং বাস্তবায়নের দিকে সতর্ক নজর রাখব।মাননীয় এমপি মহোদয়ের জন্য শুভকামনা রইল।দেখা হবে রাজপথেলড়াইয়ের ময়দানে।