উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ||
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহিন মিয়া। উপজেলা প্রশাসনের এই শ্রদ্ধা নিবেদনের পরপরই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।উপজেলা প্রশাসন ও থানা পুলিশবীর মুক্তিযোদ্ধা সংসদবিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সবিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনশিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণজনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিছুক্ষণেই শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ছেয়ে যায়। উপস্থিত সবার কণ্ঠে ছিল অমর একুশের কালজয়ী গান— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।দোয়া ও মোনাজাতপুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা। এ সময় উপস্থিত সকলে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া বীর সন্তানদের ত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।