উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি) ||
রাউজান উপজেলার গহিরাস্থ নিজ বাসভবনে চট্টগ্রাম-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম রাউজান শাখা পরিচালনা পরিষদ।সম্প্রতি আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আশ্রমের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় আশ্রমের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাফল্য কামনা করা হয়।বক্তারা বলেন, রাউজানের সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই এলাকাবাসীর। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তাঁর নেতৃত্বে চট্টগ্রাম-৬ আসন আরও সমৃদ্ধ হবে।নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আশ্রম কর্তৃপক্ষের এ সম্মাননা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাউজানের সর্বস্তরের মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে আশ্রম পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সেবাইত, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।