উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মহিম ইসলাম মোংলা প্রতিনিধি ||
বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ১২ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ড. শেখ ফরিদুল ইসলাম ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এই আসনে আধিপত্য বজায় রাখেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেখ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায় শেখ ফরিদুল ইসলামের পক্ষেই যায়।বিজয়ী হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এই বিজয় মোংলা-রামপালের সাধারণ মানুষের। দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমি এলাকাকে সন্ত্রাস, মাদক ও বেকারত্বমুক্ত করে একটি আধুনিক ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।ফলাফল ঘোষণার পর থেকেই মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দে দেখা যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে। ভোটাররা জানিয়েছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত সুন্দর একটি নির্বাচনী উপহার দেয়ার জন্য বিএনপির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। উল্লেখ্য, ড. শেখ ফরিদুল ইসলাম পেশায় একজন চিকিৎসক এবং শিক্ষানুরাগী হিসেবে এলাকায় আগে থেকেই বেশ জনপ্রিয়। এবারের নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন এবং সুন্দরবন উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের মন জয় করেছেন।