উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহমুদুল হাসান শুভ কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি ||
জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থী সেলিম রেজা। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। ভোটের ব্যবধান- ৮ হাজার ৪০০ । মোট ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে। মোট ১৬৫ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলো তিন লাখ ৮৫ হাজার। মোট ছয়জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।