শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী খাগড়াছড়িতে জামায়াত মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাবেশ জাবিতে শিক্ষকের আঘাতে আহত বাসচালক; ছাত্রদল নেতার নেতৃত্বে পুনরায় মারধরের অভিযোগ হাদি হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান মক্কার আঞ্চলিক মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার খতিব শাইখ বান্দার বালিলা যশোরে উদযাপিত জাতীয় গণগ্রন্থাগার দিবস: ‘জ্ঞানেই মুক্তি’র আহবানে বিজয়ীদের হাতে পুরস্কার নির্বাচনী কাউনডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা আমরা খেলা পাল্টে দেব : হাসনাত আব্দুল্লাহ মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে রামগড় ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদ।

বৃহস্প্রতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রামগড় বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রামগড় ওয়াদুদ ভুইয়া সমর্থক পরিষদের সম্ন্বয়ক ও সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন রিপন এর নেতৃত্বে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এই গণসংযোগে সমর্থক পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা বলেন, ওয়াদুদ ভূইয়া পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর কাছে একজন গ্রহণযোগ্য, সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ২৯৮ নং আসনের বিএনপি’র প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও তারা মন্তব্য করেন।

প্রচারণাকালে বাজারের ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালান।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102