শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী খাগড়াছড়িতে জামায়াত মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাবেশ জাবিতে শিক্ষকের আঘাতে আহত বাসচালক; ছাত্রদল নেতার নেতৃত্বে পুনরায় মারধরের অভিযোগ হাদি হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান মক্কার আঞ্চলিক মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার খতিব শাইখ বান্দার বালিলা যশোরে উদযাপিত জাতীয় গণগ্রন্থাগার দিবস: ‘জ্ঞানেই মুক্তি’র আহবানে বিজয়ীদের হাতে পুরস্কার নির্বাচনী কাউনডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা আমরা খেলা পাল্টে দেব : হাসনাত আব্দুল্লাহ মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

খাগড়াছড়িতে জামায়াত মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাবেশ

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

শান্তিময় ও উন্নত খাগড়াছড়ি গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান – মুহাম্মদ শাহজাহান

মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার উদ্যোগে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার দুপুড়ে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি শান্তিময় ও উন্নত খাগড়াছড়ি গড়তে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

মুহাম্মদ শাহজাহান বলেন, খাগড়াছড়ি একটি সম্ভাবনাময় জেলা। এখানে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ ন্যায়বিচার ও সমান উন্নয়ন থেকে বঞ্চিত। দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ খাগড়াছড়িতে শান্তি ও টেকসই উন্নয়নের সূচনা হবে।
সমাবেশে জেলা জামায়াত মনোনীত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে খাগড়াছড়ির সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষায় কাজ করব। দুর্নীতি ও বৈষম্যহীন একটি সুন্দর খাগড়াছড়ি গড়াই আমার লক্ষ্য। তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে প্রধান বক্তা অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শিক্ষ সম্পাদক মোঃ ইব্রাহীম, বান্দরবান জেলা আমীর মাওলানা এ এস এম আব্দুচ ছালাম আজাদ, রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, এনসিপি খাগড়াছড়ি জেলা আহবায়ক মোঃ নুরুল আলম, এনসিপি খাগড়াছড়ি জেলা সদস্য সচিব বাবু সুবোধ চাকমা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি আব্দুস সাত্তার, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ হিন্দু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বাবু সুব্রত নন্দ দাশ, ত্রিপুরা, চাকমা ও মারমা ঐক্য ফেডারেশনের প্রতিনিধি বাবু চাইথোয়াই, এবি পার্টি, খাগড়াছড়ি জেলা এবি পাটির আহবায়ক মিসেস ফারজানা আলম, ত্রিপুরা, চাকমা ও মারমা ঐক্য ফেডারেশনের প্রতিনিধি বাবু কৌশল চাকমা, বাবু চন্দ্রিনাথ ত্রিপুরা প্রমুখ।

বক্তারা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102