শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী খাগড়াছড়িতে জামায়াত মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাবেশ জাবিতে শিক্ষকের আঘাতে আহত বাসচালক; ছাত্রদল নেতার নেতৃত্বে পুনরায় মারধরের অভিযোগ হাদি হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান মক্কার আঞ্চলিক মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার খতিব শাইখ বান্দার বালিলা যশোরে উদযাপিত জাতীয় গণগ্রন্থাগার দিবস: ‘জ্ঞানেই মুক্তি’র আহবানে বিজয়ীদের হাতে পুরস্কার নির্বাচনী কাউনডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা আমরা খেলা পাল্টে দেব : হাসনাত আব্দুল্লাহ মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

মক্কার আঞ্চলিক মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার খতিব শাইখ বান্দার বালিলা

​সৈয়দ আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

​সৈয়দ আবু ইউসুফ
বিশেষ প্রতিনিধি

​মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শাইখ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাকে মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি আরবের রাজকীয় নির্দেশনার আলোকে দেশজুড়ে নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক উৎস থেকে ফতোয়া সেবা নিশ্চিত করতে আটজন শীর্ষ আলেমকে বিভিন্ন অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়, যার অংশ হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ পদ পেলেন।

​সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতার মক্কা শাখার প্রধান হিসেবে এখন থেকে তিনি ধর্মীয় বিষয়ে আনুষ্ঠানিক দিকনির্দেশনা ও ফতোয়া প্রদান করবেন। দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ এবং জ্যেষ্ঠ আলেম ড. সালেহ আল-ফাওজানের সম্মতিতে এই নিয়োগ কার্যকর হয়েছে।

​এক অভিনন্দন বার্তায় গ্র্যান্ড মুফতি জানান, শাইখ বালিলার জ্ঞান ও অভিজ্ঞতা মক্কা অঞ্চলে আগত হাজি, ওমরাহ পালনকারী এবং দর্শনার্থীদের ধর্মীয় জিজ্ঞাসার নির্ভরযোগ্য সমাধান নিশ্চিত করবে।

মক্কার পাশাপাশি সৌদি আরবের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও অভিজ্ঞ আলেমদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন:
​মদিনা অঞ্চল: শাইখ ড. মোহাম্মদ বিন মোহাম্মদ আল-মুখতার।
​আল-জাওফ ও উত্তর সীমান্ত: শাইখ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।
​আসির ও জিজান: শাইখ ড. জিবরিল বিন মোহাম্মদ আল-বুসাইয়লি।
​আল-বাহা ও নাজরান: শাইখ ড. গালিব বিন মোহাম্মদ হামজি।
​কাসিম ও হাইল: শাইখ ড. সামি বিন মোহাম্মদ আল-সুঘাইর।
​পূর্বাঞ্চল: শাইখ ড. আবদুলিলাহ বিন মোহাম্মদ আল-মুল্লা।

সৌদি কর্তৃপক্ষের মতে, আঞ্চলিক ভিত্তিতে এই নিয়োগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য ধর্মীয় সেবা সহজলভ্য করা। এর ফলে নাগরিক ও প্রবাসীরা সরাসরি নির্ভরযোগ্য ও মধ্যপন্থী আলেমদের কাছ থেকে সঠিক সমাধান পাবেন, যা বিভ্রান্তিকর বা অপ্রাতিষ্ঠানিক ফতোয়া রোধে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102