শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী খাগড়াছড়িতে জামায়াত মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাবেশ জাবিতে শিক্ষকের আঘাতে আহত বাসচালক; ছাত্রদল নেতার নেতৃত্বে পুনরায় মারধরের অভিযোগ হাদি হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান মক্কার আঞ্চলিক মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার খতিব শাইখ বান্দার বালিলা যশোরে উদযাপিত জাতীয় গণগ্রন্থাগার দিবস: ‘জ্ঞানেই মুক্তি’র আহবানে বিজয়ীদের হাতে পুরস্কার নির্বাচনী কাউনডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা আমরা খেলা পাল্টে দেব : হাসনাত আব্দুল্লাহ মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

হৃদয় হাসান জামালপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থনে মাদারগঞ্জে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান খানের নেতৃত্বে ৪নং বালিজুড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ গণমিছিল বের করা হয়। মিছিলটি তারতাপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আসাদের মোড়ে গিয়ে শেষ হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন তাতীদলের সভাপতি জাকির হোসেন চতুর আলী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম রব্বানী।
এছাড়াও উপস্থিত ছিলেন বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবুল হাসান রাজীব, উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন রঞ্জিত, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুজন আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আকাশ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান নাইস, বিএনপি নেতা এম.ডি শিমুল, প্রভাষক রাশেদ, দুদু মন্ডল, রবিউল, রফিক, বাচ্চু, জহুরুল আকন্দ, জমিদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিলে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমান বাবুলকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102