বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

বাকহীনরা বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন: হাসনাত আবদুল্লাহ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, তাদের বাকশক্তি হয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, দেড়টা বছর যায় নাই, এরমধ্যে তাদের কত দম্ভ? এই মাটিতে দাঁড়িয়ে উনি মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরে আসছে, তাদের এখন মোটামুটি মানুষের অভাব নাই, হাগডাগ দিলে প্রচুর মানুষ জড়ো হয়, তাদের কমিটিতে এখন তো লোক দিতে চাইলে এখান থেকে লাইন দিলে অনেক দূর পর্যন্ত লাইন যাবে। এখন তাদের সান সৌকত, জৌলস, তাদের এখন অনেক কিছু। জুলাই যোদ্ধা আবুবক্কর যে নিজের বাকশক্তি হারিয়েছে, যারা এতদিন বাকশক্তিহীন ছিল তাদেরকে বাকশক্তি দিয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।

তিনি বলেন, জুলাই যোদ্ধারা যে কারণে বাকশক্তি হারিয়েছেন, এই কারণগুলো নিয়ে কথা বলতে আমরা কাউকে শুনি না। আবু বক্কর যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে আসছিলেন, মাইনুদ্দিনরা যে কারণে শাহাদাত বরণ করেছেন, সেগুলো নিয়ে কাউকে কোনো কথা বলতে আমরা শুনি না। যাই হোক মাটির ওপরে এই দম্ভ অহংকার আমরা অনেক দেখেছি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দম্ভ কম ছিল না। কিন্তু তারা এখন কোথায়? সময় কখনো অপরাধীকে ছাড় দেয় না। এ সময় স্থানীয় এনসিপি এবং জামায়াত জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102