
দিপক চন্দ্র দেব নিজস্ব প্রতিনিধি
সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন রাজাপুর গ্রামে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে।
যৌথ বাহিনীর অভিযানে ১টি রিভলবার, ৩টি দেশীয় বন্দুক, দেশীয় বন্দুক তৈরির যন্ত্রাংশ ও সরঞ্জাম, নগদ ১৭,৮০০ টাকা, ৯টি মোবাইলফোন এবং ২টি ট্যাবসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম রাজাপুর গ্রামের মনির নামে এক চিহ্নিত সন্ত্রাসীর।
অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যান।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারিতে তিনি রয়েছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।