বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি আসনের সকল প্রার্থীদের সঙ্গে গুইমারা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ আজ পবিত্র শবে বরাত রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত নির্বাচনকালীন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল সিরাজগঞ্জের কাজিপুরে এক মাদকসেবীর সাজা ভ্রাম্যমাণ আদালত যশোরের মহাসমাবেশ সফল করে বিদায় নিলেন তারেক রহমান: হেলিপ্যাডে শীর্ষ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জ -৩ আসনে প্রচারনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

সিরাজগঞ্জ আদালতে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

রুবেল তালুকদার সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
138

বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামি ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক ভিপি মো. শামীম খান বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে মামলার শুনানি হয়েছে এবং বিচারক মামলাটি গ্রহণ করেছেন। পরবর্তী আদেশ পরে দেওয়া হবে।
এদিকে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা মুফতি আমির হামজার গ্রেপ্তারের দাবি জানান। সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী।
বিক্ষোভকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক এস. এম. তানভীর মাহমুদ পলাশ, শহর বিএনপির নেতা রেজাউল করিম জোয়ার্দারসহ অন্যান্য নেতাকর্মীরা।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বিএনপির জনসমর্থন বৃদ্ধি পাওয়ায় মুফতি আমির হামজা বিভিন্ন সময় বিএনপি ও এর শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়ে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ১৬ জানুয়ারি একটি ইসলামী ওয়াজ মাহফিলে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকো সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদী দাবি করেন, ওই বক্তব্যে তিনি ব্যক্তিগতভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে আইনগত প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে আদালতে হাজির করে ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102