
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া)
প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে মাঠে অসংখ্য দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সেক্রেটারি মোঃ মোহসিন আলী।
এসময় আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে টুর্নামেন্টের এই ম্যাচে উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আড়িয়া ইউপি সদস্য আলমগীর হোসেন, পৃষ্ঠপোষক আড়িয়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আজিজুল হক, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, বিএনপি নেতা মুনিরুজ্জামান মজনু, জাকারিয়া মন্ডল হেলাল, দেলোয়ার হোসেন হোসেন খাদেম, মঞ্জুর হোসেন মঞ্জু, শহিদুল ইসলাম শহিদ, সোহেল রানা প্রমূখ।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি ৩-১ গোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাদশ বগুড়া সদরকে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেন।
টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় আছেন অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ।