বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম: হাফেজ রাহিমুল ইসলামকে জেলা পুলিশের সম্মাননা

রুবেল তালুকদার সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
104

কুরআনের ছোয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় সমগ্র দেশে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মোঃ রাহিমুল ইসলাম। তাঁর এই কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ, সিরাজগঞ্জের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।
এক অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার হাফেজ মোঃ রাহিমুল ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাঁর এ সাফল্যকে দেশ ও জাতির জন্য গর্বের বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী প্রথম স্থান অর্জনের জন্য হাফেজ মোঃ রাহিমুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও দোয়া জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102