বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুদকে অভিযোগ

রুবেল তালুকদার সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
114

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুদকে অভিযোগ
সরকারি অর্থ আত্মসাৎ, সম্পদের তথ্য গোপন, বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে দুদক চেয়ারম্যান বরাবর এ অভিযোগ জমা দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল। অভিযোগপত্রটি তিনি নিজ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, হাবিবে মিল্লাত মুন্না ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় নিজের প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন। অভিযোগকারীর দাবি অনুযায়ী, হলফনামায় ঘোষিত সম্পদের তুলনায় তার বাস্তব সম্পদের পরিমাণ বহুগুণ বেশি। বিদেশে—বিশেষ করে আয়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন ও সিঙ্গাপুরে—তার নামে বিপুল পরিমাণ সম্পদ ও বিনিয়োগ রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারি অর্থের অপব্যবহার ও আত্মসাতের মাধ্যমে দেশে ও বিদেশে তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ গড়ে তোলা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, “২০১৪ ও ২০১৮ সালে একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি সংসদ সদস্য হন। নির্বাচনী হলফনামায় সম্পদের প্রকৃত তথ্য গোপন করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ দুর্নীতিতে জড়ানোর সাহস না পায়।”
অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102