বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

শেরপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

জোবায়ের সোহাগ, শেরপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

জোবায়ের সোহাগ, শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলার মাঠে মাঠে এখন সরিষা ফুলের সমারোহ। মন মাতানো হলুদ রঙের পাশাপাশি সরিষা ফুলের গন্ধ মাতিয়ে তুলেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ-ঘাট-প্রান্তর। দিগন্তজোড়া বিস্তৃত মাঠে হলুদের আভায় চোখ জুড়ায় কৃষকের। মাঠের পর মাঠজুড়ে হলুদ রঙের গালিচা বিছিয়ে যেন অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। সেই সঙ্গে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। পাশাপাশি সরিষা ক্ষেতের নয়নাভিরাম দৃশ্য দেখতে বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। এদিকে চলতি বছর সরিষার বাম্পার ফলনের আশায় স্বপ্ন বুনছেন এলাকার কৃষকরা। গত মৌসুমে সরিষার লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বাজারমূল্য ভালো পাওয়ায় এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সরিষা চাষে মাঠে নেমেছেন কৃষকরা। স্বল্পমেয়াদি, কম খরচ ও লাভজনক হওয়ায় সাথীট ফসল হিসেবে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় চলতি বছর সরিষার বাম্পার ফলনে উজ্জীবিত এলাকার কৃষকরা। কৃষকদের মতে, চলতি বছর সরিষার উৎপাদন গত বছরের চেয়ে বেশি হবে।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর সরিষার ফলন ও দাম ভালো পাওয়ায় এ বছরেও তারা উন্নত জাতের সরিষা চাষ করেছেন। কৃষকরা জানান, কার্তিক মাসের শেষের দিকে বীজ রোপণ করা হয়েছে। মাঘ মাসের মধ্যে ফসল কেটে ঘরে তুলবেন তারা। উপজেলার রানীশিমুল ইউনিয়নের রানীশিমুল গ্রামের কৃষক হান্নান মিয়া জানান, তিনি এ বছর ৭ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে আবাদ করতে তার ৬ থেকে ৭ হাজার টাকা ব্যয় হয়েছে। অন্যদিকে প্রতি বিঘা জমির উৎপাদিত সরিষা ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করার আশা করছেন তিনি। তিনি আরও বলেন, সরিষা চাষে জমিতে যে সার ব্যবহার করা হয় পরবর্তীতে ওই জমিতে বোরো ধান আবাদ করতে সারের পরিমাণ অনেকটাই কম লাগবে। এতে উৎপাদন ব্যয় কিছুটা কম হয়। অন্যদিকে শ্রীবরদী পৌরসভার ৪নং ওয়ার্ডে কৃষক আলম মিয়া জানান, তিনি ৫ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। এ বছরে সরিষার বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে খড়িয়া কাজিরচর ইউনিয়নের কৃষক খোকন মিয়া ও ফরিদ উদ্দিন চাষাবাদে সরকারি সহায়তা আরও বৃদ্ধি করার দাবি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ বলেন, সরিষা মূলত একটি মসলা জাতীয় ফসল। উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে কৃষককে অধিক ফলন পেতে নানা ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়াও কৃষি প্রণোদনায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌছে দেয়া হয়েছে। ফলে কৃষকের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আশা করছি, প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে কৃষক এবার সরিষার ভালো ফলন পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102