বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

কুমিল্লার হোমনা থানা হেফাজতে নারীর ঝুলান্ত লাশ

দীপক চন্দ্র দেব, হোমনা- প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
193

 

দীপক চন্দ্র দেব

কুমিল্লার হোমনা থানা হেফাজতে থাকা হামিদা ওরফে ববিতা (খলিল মিয়ার স্ত্রী) নামে এক নারী আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে হোমনা থানার নারী ও শিশু সহায়তা ডেস্কে তাকে পাখার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই দিনই তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল।

থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পৌঁছে নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, যে কক্ষে ওই নারী ছিলেন সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না, তবে কক্ষের দরজায় ক্যামেরা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হামিদা তার সতীন কুহিনুর আক্তার (৩৫)–কে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কুহিনুরকে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর স্থানীয়রা হামিদাকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহত কুহিনুরের দেবর স্বপন মিয়া বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, হামিদার সঙ্গে চার বছরের একটি শিশু থাকায় তাকে নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল। যেহেতু ঘটনাটি থানা হেফাজতে ঘটেছে, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102