বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

চৌদ্দগ্রামে নিজ দায়িত্বে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ জামায়াতের নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
105

 

তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের উপস্থিতিতে আলকরা ইউনিয়নে ও সেক্রেটারি মোঃ বেলাল হোসাইনের উপস্থিতিতে শুভপুর ইউনিয়নের নালঘর বাজারে এ কার্যক্রমের সূচনা করা হয়।
জামায়াত নেতৃবৃন্দ জানান, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান তফসিল ঘোষণার পর সারাদেশে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডসহ সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে আজ আমরা চৌদ্দগ্রামের সকল ইউনিয়নে ব্যানার ফেস্টুন অপসারণ শুরু করেছি। আমাদের সকল ইউনিয়নে নেতাকর্মীদেরকে নির্বাচন কমিশনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপসারণের এই নির্দেশনা দেয়া হয়েছে।
নালঘর বাজারে নির্বাচনী বিলবোর্ড অপসারণকালে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইকবাল হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবু ছাঈদ ছোটন, এ কে এম ওহিদুল্লাহ মজুমদার, গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাস্টার জাহাঙ্গীর হোসেন, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাসির উদ্দিন, ব্যবসায়ী পেয়ার আহম্মেদ দুদু, ৮নং ওয়ার্ড সভাপতি ডা: মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি আরিফুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি শাহীন কাদের, যুব বিভাগের নেতা আব্দুর রশিদ মজুমদার, ইউনিয়ন শ্রমিক কল্যান সভাপতি সিরাজুল ইসলাম, ৯নং ওয়ার্ড সহ সভাপতি কামাল হোসেন সর্দার, যুব বিভাগের সেক্রেটারি কাজী নূর ইসলাম রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102