বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

চৌদ্দগ্রামে অসহায় ভ্যানচালক আবদুল মমিনকে নতুন টিনসেড ঘর উপহার দিয়েছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
182

কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় ভ্যানচালক আবদুল মমিনকে নতুন টিনসেড ঘর উপহার দিয়েছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। শুক্রবার সংগঠনটির আশ্রয়ন প্রকল্পের উদ্যোগে জগন্নাথদীঘি ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া গ্রামের অসহায় পরিবারটি ঘর পেয়ে খুশিতে আত্মহারা।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত করেন উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি এবং চিওড়া আজগরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্লাহ। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনির হোসেন খোকন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ সুমন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল হাশেম, সদস্য আবদুল মমিন, জসিম উদ্দিন হাসান, মোহাম্মদ মামুন, গ্রামবাসীর মধ্যে হাফেজ মোঃ জাকারিয়া, মোজাম্মেল হোসেন সোহাগ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
নতুন ঘর উপহার পেয়ে ভ্যানচালক আবদুল মমিন বলেন, ভ্যান চালিয়ে কোনরকম জীবিকা নির্বাহ করে কোনরকম সংসার চলছিল। দীর্ঘদিন টাকার অভাবে জরাজীর্ণ ঘরে বসবাস করছিলাম। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ঘর উপহার পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় ও দেশ-বিদেশে থাকা মানবিক ব্যক্তিসহ স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102