বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

হোমনায় বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি, স্থানীয়দের হাতে চোর আটক

দীপক চন্দ্র দেব, হোমনা- প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
152

 

দিপক চন্দ দেব
হোমনা , কুমিল্লা

কুমিল্লার হোমনায় পল্লী বিদ্যুৎ সমিতি–৩ এর একটি ১৫ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা মোঃ এনামুল হক ইতি (৫৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। পরে পল্লী বিদ্যুৎ হোমনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মৃণাল কান্তি চৌধুরী বাদী হয়ে হোমনা থানায় এজাহার দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

এজাহার সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত ২টা ৩০ মিনিটে অভিযোগকেন্দ্রে ফোনে খবর আসে—ঘারমোড়া ইউনিয়নের ফতেরকান্দি গ্রামে রাস্তার পাশে স্থাপিত পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হচ্ছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এনামুল হক ইতিকে ট্রান্সফরমারসহ আটক করে, যদিও তার সহযোগীরা পালিয়ে যায়।
খবর পেয়ে জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ বেলাল হোসেন ও জসিম সরকার ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ট্রান্সফরমারটি সনাক্ত করেন। সিরিয়াল নম্বর ২০১৬-১৫-১৫৬৯৭-টি.ভি এবং আনুমানিক মূল্য ৮৪,৯৪১ টাকা।

জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করলেও সহযোগীদের নাম এড়িয়ে যায়। আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পেলে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ প্রতিবেদনে বলা হয়, তদন্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখা প্রয়োজন; জামিনে মুক্তি পেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

পল্লী বিদ্যুৎ হোমনা জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী বলেন
“সরকারি সম্পদ রক্ষায় স্থানীয়দের ভূমিকা প্রশংসনীয়। গত মাসে ও পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে; এভাবে চলতে থাকলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন “স্থানীয়দের সহায়তায় মূল চোরকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সহযোগীদের গ্রেপ্তার এবং চক্রটি শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102