বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে আবু বক্কর প্রকাশ আসিফ(২৬) নামে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে আবু বক্কর প্রকাশ আসিফ(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আসিফ চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কেন্ডা গ্রামের মরহুম ফটিক মিয়ার ছেলে। এরআগে গত ৮ নভেম্বর আসিফ সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে দুই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে মারা যান।

নিহত আসিফের পরিবারের দাবি, স্ত্রী সুমাইয়া আক্তার সুইটির(১৯) সাবেক প্রেমিক রাব্বি প্রকাশ বাপ্পি নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে। আসিফের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম।

নিহত আসিফের ছোট ভাই আরাফাত হোসেন জানান, তার ভাই আসিফ দীর্ঘ বছর সৌদিআরবে ছিলেন। গত দুই মাস আগে সে ছুটিতে দেশে আসেন। তিনি গত ২৭ অক্টোবর জেলার সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার সুইটিকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। গত ৮ নভেম্বর দুপুরে তিনি নববিবাহিত স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। একই দিন সন্ধ্যায় শ্যালক শান্তসহ আসিফ অলির বাজারে ঘুরতে যান। কিছুক্ষণ পর পায়ে হেঁটে তারা আবদুল্লাহপুরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। আবদুল্লাহপুর এলাকায় সাদিয়া দারুল উলুম মাদরাসার সামনে পৌঁছালে আগ থেকে ওঁৎপেতে থাকা বাপ্পি ও পারভেজ নামে দুই যুবক আমার ভাইকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেয়া হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমরা পরে জানতে পারি, বাপ্পি নামের এক যুবকের সাথে আসিফের স্ত্রী সুমাইয়া আক্তার সুইটির বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, এ হত্যাকান্ডের সাথে স্ত্রীও জড়িত রয়েছে।

আরাফাত আরও অভিযোগ করেন, ঘটনাটি ভিন্নখাতে নিতে ভাবি সুমাইয়া আক্তার সুইটি সদর দক্ষিণ থানায় ছুরিকাঘাতের একটি মামলা দায়ের করে। আমি ভাই হত্যার বিচার চাই। এ ঘটনায় আমরা আদালতে ভাবীকে আসামী করে হত্যা মামলা দায়ের করবো।

অভিযোগ সম্পর্কে সুমাইয়া আক্তার সুইটির বাবা দেলোয়ার হোসেন বলেন, এ হত্যাকান্ডের সাথে আমার মেয়ে কোনভাবেই জড়িত নয়। বিয়ের আগে আমার মেয়ের সাথে কারো প্রেমের সম্পর্ক ছিল না। আমার মেয়ে মোবাইলও ব্যবহার করতো না। আমি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, ঘটনার দিন নিহত আসিফ শ্বশুর বাড়িতে যাওয়ার সময় অভিযুক্ত বাপ্পি ও পারভেজের শরীরের সাথে ধাক্কা লাগে। এর জের ধরে তারা আসিফকে ছুরিকাঘাত করে। অভিযুক্তরা খারাপ প্রকৃতির। আমরা গত ৮ নভেম্বর রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করি। শুনেছি, শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আসিফ মারা যান। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। স্ত্রী সুইটি তাঁর স্বামী আসিফ হত্যার সাথে জড়িত এমন অভিযোগ সম্পর্কে ওসি বলেন, এ ধরনের কোন অভিযোগ আমরা এখনো পাইনি। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102