
দীপক চন্দ্র দেব, হোমনা- প্রতিনিধি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার হোমনায় সংক্ষিপ্ত আলোচনা ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। (৮ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন হোমনা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন।
র্যালিটি হোমনা পৌরসভা থেকে বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন।
এছাড়া উপজেলা যুবদলের সভাপতি এম এ জামাল, কৃষকদলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল, শ্রমিকদলের সভাপতি মোসলেম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম আপু ও সাধারণ সম্পাদক আবু হায়দার রনি উপস্থিত ছিলেন।
হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে, সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।