বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান

চৌদ্দগ্রাম ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক সমাবেশ

শাহজাহান নিলয় চৌদ্দগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
164

 

ষ্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ধনিজকরা এলাকায় আল-ফালাহ এস.আলী মডেল মাদরাসার উদ্যোগে ২০২৪ সালের স্টুডেন্টস্ মেধা উন্নয়ন বৃত্তি, সম্মানী ও সনদ প্রদান উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ধনিজকরা আল ফালাহ একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক এইচ এন এম শফিকুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে শুরুতে উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন আল ফালাহ এস আলী মডেল মাদরাসার তত্বাবধায়ক-যশপুর সুফিয়া খাতুন ফাজিল ডিগ্রী মাদরাসার প্রভাষক মাওলানা মোঃ আবু নাছের মজুমদার।
সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর (অবঃ) মোঃ রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছুপুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা কাজী মোঃ সহিদ উল্লাহ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্য বিশিষ্ট সমাজ সেবক শেখ আহম্মদ, প্রতাপপুর মাদরাসার প্রভাষক মুফতি সহিদুল ইসলাম, খিরনশাল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মাওলানা আলী আক্কাস, ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, কৃষ্ণপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ডা, সৈয়দ আলী আশরাফ, ধনিজকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিমুর রহমান, অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম, ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর হোসেন,
বক্তাগন বলেন, ইসলামী জ্ঞান অর্জন করতে হলে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৪টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তারা প্রায় সবাই মাদরাসায় শিক্ষা গ্রহন করেছেন। আজকে মাদরাসা শিক্ষা না নিয়ে যারা শিক্ষিত হয়েছে তাদের বেশির ভাগই কোরআন পড়তে পারেনা। তাই নৈতিকতা ও আদর্শ মানুষ হতে হলে অবশ্যই মাদরাসায় শিক্ষা নিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে।
এসময় শুভপুর ইসলামি সমাজ কল্যান পরিষদের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, তথ্য ও মানবাধিকার সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক সফিউল বাসার, যুব বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন প্রমূখ। এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102