বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

গণতন্ত্রের মেরুদণ্ড সোজা করতে সব রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি-ডা: তাহের

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
167

স্টাফ রিপোর্টার:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি। বিশেষ করে যখন দেশ নির্বাচনমুখী এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল। এই ধরনের আলোচনা গণতন্ত্রের মেরুদণ্ডকে শক্তিশালী করতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে সাহায্য করে। একটি স্থিতিশীল গণতন্ত্রের জন্য সমঝোতা, সহমর্মিতা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আলোচনা ছাড়া সম্ভব নয়। দেশের কঠিন সময়ে সব রাজনৈতিক দল বিজ্ঞতার সাথে ভূমিকা পালন করবে এবং প্রধান দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের হবে।
সব দল যেন আগামী নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা বসার আহ্বান জানাচ্ছি। তিনি বুধবার কুমিল্লার স্থানীয় মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ও ঘোলপাশা ইউনিয়ন নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান।
উপজেলা জামায়াতে আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার প্রমুখ। এ সময় ঘোলপাশা ও কনকাপৈত ইউনিয়ন নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102