বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

হোমনায় সাপের কামড়ে গৃহবধূ আহত, হাসপাতালে চিকিৎসাধীন

দীপক চন্দ্র দেব । হোমনা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

দীপক চন্দ্র দেব । হোমনা প্রতিনিধি।

কুমিল্লার হোমনা উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে হোমনা ডিগ্রী কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে ঘর থেকে বের হওয়ার সময় শাহিনুর আক্তার (২৬) নামের ওই গৃহবধূ সাপের কামড়ে আক্রান্ত হন। তার স্বামী আউয়াল বর্তমানে সৌদি আরব প্রবাসী।

প্রতিবেশীদের বরাতে জানা গেছে, প্রথমে সকাল ৯টার দিকে শরীরের অবস্থার অবনতি হলে তাকে মাথাভাঙ্গা দরবেশ স্যারের বাড়িতে নিয়ে গিয়ে পান পড়া খাওয়ানো হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বর্তমানে শাহিনুর হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানান, “তাকে বিষাক্ত সাপে কামড় দেয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি, আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

আহত শাহিনুরের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার রাধানগর হাজীরটেকে এবং পিতার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর রাধানগরে

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102