বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

কলমাকান্দায় আবারও পদ্মগোখরো সাপের বাচ্চা ও ডিম উদ্ধার

পলাশ পাল নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

পলাশ পাল নেত্রকোনা  জেলা প্রতিনিধি)

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আবারও সাপের বাচ্চা উদ্ধারের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই গ্রামের মৃত রুস্তম আলী শেখের ছেলে মো. সাখারুল মিয়া এর বাড়ি থেকে ১৫টি ডিমসহ মোট ১২টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১৬ ও ১৭ অক্টোবর তারিখে ওই একই বাড়ি থেকে আরও তিনটি সাপের বাচ্চা উদ্ধার করে মেরে ফেলা হয়। এছাড়া দুই সপ্তাহ আগে একই বাড়ির আশপাশ থেকে স্থানীয়রা আরো একটি বড় বিষধর পদ্মগোখরো সাপকে মেরে ফেলে
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির শয়নকক্ষে এখনো আরও সাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে । বাড়ির দুই বছরের শিশু সন্তানটি প্রথমে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করলে মা-বাবা ও দাদী ঘটনাস্থলে ছুটে গিয়ে বিছানার চাদরের নিচে সাপের বাচ্চাগুলো দেখতে পান।
ঘটনাটি এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে। তবে স্থানীয়ভাবে সাপ ধরায় অভিজ্ঞ জীবন সরকার সাপুড়িয়া ঘটনাস্থলে পৌঁছে সাপ ধরার উদ্ধার কাজে অংশ নেন। বর্তমানে বাড়িটি ঘিরে স্থানীয়রা সতর্ক অবস্থানে আছেন এবং সাপের ডিমগুলোও নিরাপদে সরিয়ে ফেলার কাজ চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102