বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

চৌদ্দগ্রামে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আব্দুল মমিন আটক

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা সহ মো. আব্দুল মমিন (৪২) নামে এলাকার চিহিৃত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুল মমিন উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে যৌথবাহিনী উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের মৃত আব্দুল হালিমের বাড়ীতে এক শ্বাসরুদ্ধকর বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই বাড়ীর আবুল হোসেনের বসতঘরে তল্লাশী চালিয়ে ঘরের সিলিং এর উপর বিক্রয়ের জন্য রাখা ২ কেজি গাঁজা ও ঘরের পাশ থেকে রোপনকৃত অবস্থায় কয়েকটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় চিহিৃত মাদক কারবারি আব্দুল মমিনকে আটক করে যৌথবাহিনী। এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে আটককৃত আব্দুল মমিনকে থানায় নিয়ে আসা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চিওড়ার ঘোষতল এলাকা থেকে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আব্দুল মমিনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102