বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

হোমনায় নবাগত ওসির সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা)
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

 

দিপক চন্দ্র দেব, হোমনা প্রতিনিধি।

কুমিল্লার হোমনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম এর সঙ্গে হোমনা বাজারের জুয়েলারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টায় থানা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন হোমনা বাজার জুয়েলারি সমিতির সম্মানিত সভাপতি মধুসূদন পাল, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র দেব, সহসভাপতি রঞ্জিত দেবনাথসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন আজাদ নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক দিপক চন্দ্র দেব, হোমনা থানার ওসি (তদন্ত) দিনেশ দাস গুপ্তসহ হোমনা থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সভায় ব্যবসায়ীরা এলাকার ডাকাতি, চুরি, প্রতারণা, ছিনতাই, কিশোর অপরাধ দমন ও বাজারের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য নবাগত ওসির প্রতি আহ্বান জানান।

এ সময় ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।”

সভায় উপস্থিত না থাকতে পারা কয়েকজন ব্যবসায়ীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। সভা শেষে নবাগত ওসি উপস্থিত সকল ব্যবসায়ীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102