বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা প্রবাসীর স্ত্রী ও পুত্রকে জবাই করে হত্যা

মো মহসিন আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

মহসিন শিবগঞ্জ (বগুড়া):প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক কুয়েত প্রবাসীর স্ত্রী পুত্রকে হাত-পা বেধে জবাই করে হত্যা মটরসাইকেল ও স্বর্ণঅলঙ্কার এবং টাকা লুটপাট।
জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রীছ আলীর বাসায় গতকাল রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রী রানী বেগম (৪০) ও পুত্র নিশিন্দারা ফকির উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইমরান (১৭) কে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে জখম ও জবাই করে তাদেরকে হত্যা করা হয়। এব্যাপারে প্রবাসীর ছোট ভাই ফেরদাউস বলেন, মা-ছেলে ও পালক ছেলে পালক ছেলে হাসান (১৫) এ ৩ জনেই বাসায় থাকতো। তিনি বলেন,

কয়েকদিন পর আমার ভাতিজীর বিয়ের বিদায় অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সোনার গহণাসহ টাকা পয়সা ও কাঠের আসবাবপত্র জোগাড় করা হয়েছে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে আমার বড় ভাবী ও ভাতিজাকে হাত-পা বেধে জবাই করে হত্যা করে একটি মটর সাইকেলসহ লুটপাট করে নিয়ে যায়। তিনি বলেন, প্রবাসীর ১টি মেয়ে বগুড়ায় থাকার জন্য সে প্রাণে বেঁচে গেছেন। এব্যাপারে সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ-সেনাতলা সার্কেল রবিউল ইসলাম বলেন, হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে তাদের বাড়ীর পালক ছেলে হাসান নিখোজ হলেও দুপুরের পরে সে ফিরে আসে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার হেফাজতে আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102